ঢাকা, বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। উভয় পক্ষই অন্তত ২০ জন আহত হওয়ার দাবি করলেও আহত ১০ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই সংগঠন।


বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, “দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবোঝি হয়েছে। এ নিয়ে দুই পক্ষই একে অপরকে ‘হিট’ (আঘাত) করেছে। আমরা দুই পক্ষকেই থামিয়েছি। থামাতে গিয়ে আমরাও আহত হয়েছি।”


আহতদের মধ্যে সাফওয়ান (২১), শিফাত (২৭), আল আমিন (২৫), হেলাল (২৬), রবিউল (২৩), মনিরুল ইসলাম (২৬), হাফিজ (২৩), আব্দুল্লাহ আল বাকি (২৪), হৃদয় (২৩) ও তরিকুল ইসলাম (২৪) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।


হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আজমাইন অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ক্যাম্পাসে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ছাত্রশিবির ‘বহিরাগতদের’ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।


“এতে বাধা দিলে শিবিরের নেতা-কর্মীরা লাঠি ও রড দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ছাত্রদলের ১০ থেকে ১১ জন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”


একই অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সিফাত বলেন, “কর্মসূচি চলাকালে বহিরাগতদের নিয়ে শিবির ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের মিছিল করতে নিষেধ করা হয়। এরপর শিবিরের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদলের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী আহত হন।”

ads
ads
ads

Our Facebook Page